বুধবার, ৩ এপ্রিল, ২০১৩

হরতাল প্রত্যাহার না করলে রবিবার থেকে লাগাতার হরতাল : হেফাজতে ইসলাম

ডেস্ক রিপোর্ট, ৪ এপ্রিল : সম্মিলিত সাংস্কৃতিক জোট, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটি ও প্রগতিশীল পেশাজীবী সমন্বয় পরিষদের ডাকা হরতাল প্রত্যাহার না করা হলে রবিবার থেকে লাগাতার হরতালের ঘোষনা দিয়েছেন হেফাজতে ইসলাম৤
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হেফাজতে ইসলামের আমীর আল্লামা আহমাদ শফির পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা জুনায়েদ বাবুনগরী।
তিনি বলেন, ‘এ থেকে পিছপা হওয়ার কোনো পথ আমাদের জন্য খোলা নেই। শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এলে উদ্ভুত পরিস্থিতির জন্য সরকারকেই দায়ী থাকতে হবে। লংমার্চ কর্মসূচি বানচাল করার অপচেষ্টায় লিপ্ত আছে সরকার। মন্ত্রী ও সরকার দলীয় নেতারা আমাদের এ আন্দোলনকে জঙ্গী আখ্যায়িত করে বিভ্রান্ত করার চেষ্টা চালানো হচ্ছে। সরকারের পরিকল্পনা মন্ত্রী ও সরকারদলীয় কিছু  চিহ্নিত সংগঠন শনিবার হরতাল ডেকে হঠকারী পদক্ষেপ নিয়েছে।’