নিউজডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সরকারি বাসভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে অজ্ঞাতপরিচয় দুর্বত্তরা। এছাড়া নীলক্ষেতে র্যাবের গাড়িতে, মহাখালী ও আরামবাগে বাস এবং গুলশান এলাকায় একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে হরতাল সমর্থকরা। মঙ্গলবার ভোর ৫টা ২০ মিনিটের দিকে রাজধানীর ইস্কাটন গার্ডেনে পররাষ্ট্রমন্ত্রীর বাসায় হামলার চেষ্টা করে দুর্বত্তরা। দীপু মনির সরকারি বাসভবনের নিরাপত্তাকর্মী আজমত আলী জানান, কালো রঙের একটি মোটরসাইকেলে করে দুইজন আরোহী বাসা সামনে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তারেক রহমানের নামে গ্রেফতারি পরেয়ানা জারির প্রতিবাদে ডাকা বুধবারের দেশব্যাপী হরতালের আগের দিন মঙ্গলবার সকাল থেকে দুপুর ১টার মধ্যে এসব যানবাহনে আগুন দেওয়া হয়।
মঙ্গলবার, ২৮ মে, ২০১৩
সোমবার, ২৭ মে, ২০১৩
রাজধানীতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ
নিউজডেস্ক : বকেয়া বেতন-ভাতা পরিশোধসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরের শেওড়াপাড়া রোকেয়া সারণী ও ধানমন্ডি কলাবাগান এলাকায় পোশাক শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছেন। এর মধ্যে মিরপুরের শেওড়াপাড়ার রোকেয়া সরণীতে মিস অ্যামি বিআইপিওপিআই গ্রুপের পোশাক কারখানার শ্রমিকরা বেতন-ভাতা বৃদ্ধি, টিফিনের বকেয়া পরিশোধ ও পাঁচবছর শেষে বেসিক ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন। অন্যদিকে, তিন মাসের বকেয়া বেতন, বেতন-ভাতা বৃদ্ধি ও টিফিন ভাতার দাবিতে রাজধানীর কলাবাগানে বসুন্ধরা গার্মেন্টসের শ্রমিকরা সড়ক অবরোধ করেছেন।
শনিবার, ২৫ মে, ২০১৩
আশুলিয়ায় কারখানা বন্ধ ঘোষণায় শ্রমিক বিক্ষোভ
নিউজডেস্ক : শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ায় কারখানা বন্ধের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে শনিবার সকালে বিক্ষোভ করেছেন তৈরি পোশাকশিল্প শ্রমিকরা। সকালে আশুলিয়ার শিমুলতলা এলাকার ডংলিয়ান ফ্যাশন বিডি, গাজীরচট এলাকার গ্লোবাল নিটওয়্যার ও জামগড়া এলাকার ওশান ডিজাইন লিমিটেড কারখানার শ্রমিকরা কাজে যোগ দিতে এসে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ দেখতে পেয়ে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধের চেষ্টা করে।
হরতাল: আবারও পেছালো এইচএসসি ও সমমান পরীক্ষা
নিউজডেস্ক : তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল, আটক নেতাকর্মীদের মুক্তি ও সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা রোববারের হরতালের কারণে এইচএসসি ও সমমানের পরীক্ষা আবারও পেছানো হয়েছে। ২৬ মে রোববারের পরীক্ষাগুলো আগামী ৩০ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকালের পরীক্ষাগুলো সকাল ১০টায় ও বিকেলের পরীক্ষাগুলো দুপুর ২টায় শুরু হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক তাসলিমা বেগম শনিবার সকালে সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আজ নজরুল জয়ন্তী
নিউজডেস্ক : আজীবন ‘গন্ধবিধুর ধূপ’ হয়ে জ্বলা, সাম্য, প্রেম আর মানবতার কবি কাণ্ডারি ঝাঁকড়া চুলের বাবরি দোলানো কাজী নজরুল ইসলামের ১১৪তম জন্মবার্ষিকী আজ বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম ১৩০৬ বঙ্গাব্দের (১৮৯৮ খ্রিস্টাব্দ) এই দিনে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে। বাবা কাজী ফকির আহমেদ, মা জাহেদা খাতুন। দরিদ্র পরিবারে জন্ম। দুঃখ-দারিদ্র্যও ছিল তার নিত্যসঙ্গী। ডাক নাম ছিল- দুখু মিয়া। বাবার অকাল মৃত্যুর পর অর্থকষ্টের কারণে শৈশবেই নজরুলকে অর্থ উপার্জনের জন্য জীবন-সংগ্রামে নামতে হয়। সেই বয়সেই মক্তবে শিক্ষকতা, হাজী পালোয়ানের মাজারে খাদেমগিরি ও মসজিদে মুয়াজ্জিনের কাজ করেন। এতো সবের পরও দুখু মিয়ার জীবনে নিজ দুঃখ-ভাবনা স্থান পায়নি। তিনি ভেবেছেন, জাতির দুঃখ-ক্লেশ-দৈন্য-লজ্জা ঘোচানোর কথা।
বৃহস্পতিবার, ২৩ মে, ২০১৩
বৃষ্টিতে ভাসছে নগর
নিউজডেস্ক : ভারতের বিহার ও আশেপাশের এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি চলছে বুধবার রাত থেকে। এদিকে গভীর সঞ্চালনশীল মেঘমালার প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া । চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যšত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে বুধবার রাত থেকে টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। বৃহস্পতিবার বৌদ্ধ পূর্ণিমার ছুটি থাকায় রাস্তায় জনসমাগম ছিল তুলনামূলকভাবে কম। তারপরও যারাই রাস্তায় বেরিয়েছেন, প্রবল বৃষ্টি আর জলাবদ্ধতায় নাকাল হতে হয়েছে তাদের।
বুধবার, ২২ মে, ২০১৩
শিশুদের রাজনীতিতে ব্যবহার নিষিদ্ধ হচ্ছে
নিউজডেস্ক : শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধ করতে সংসদে উত্থাপিত ‘শিশু বিল-২০১৩’ তে সুনির্দিষ্ট বিধান সংযোজনের প্রস্তাব দিয়েছে সংসদীয় কমিটি। এছাড়া মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশু নির্যাতন এবং শিশু পাচার বন্ধে বিধান রাখারও প্রস্তাব দেয়া হয়েছে। বুধবার সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ‘শিশু বিল-২০১৩’ নিয়ে এ আলোচনা হয়। বৈঠক শেষে কমিটির সদস্য অপু উকিল সংবাদ মাধ্যমকে বলেন, “সংসদে উত্থাপিত বিলে শিশুদের রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার বন্ধে কোনো বিধান ছিল না। এই বিধান বিলে রাখার প্রস্তাব দেয়া হয়েছে।” তিনি আরো বলেন, “মাদ্রাসা, এতিমখানাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিশুরা নানারকম নির্যাতনের শিকার হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






