নিউজডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া সংলাপ প্রস্তাবকে নাটক বললেন বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া। শনিবার বিকেলে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে আয়োজিত ১৮ দলের সমাবেশে দেওয়া প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। খালেদা জিয়া বলেন, “ সাভার ট্র্যাজেডিসহ সব ব্যর্থতা ঢাকতে ডায়ালগের নামে নাটক করছেন। এসব চলবে না। দেশের স্বার্থে জনগণের স্বার্থে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আগে আলোচনার পরিবেশ তৈরি করেন। সংবিধানে সংশোধনীর বিল আনেন। আমরা আলোচনার জন্য প্রস্তুত। আমরাও আলোচনা চাই।”
শনিবার, ৪ মে, ২০১৩
শুক্রবার, ৩ মে, ২০১৩
নির্বাচন হতে হবে ‘গণতান্ত্রিক পদ্ধতিতেই’: প্রধানমন্ত্রী
নিউজডেস্ক : নির্বাচনের সময় সর্বদলীয় মন্ত্রিসভা করার বিষয়ে বিরোধী দলের সঙ্গে ‘সমঝোতায়’ আপত্তি নেই জানালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন হতে হবে ‘গণতান্ত্রিক পদ্ধতিতেই’। শুক্রবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন প্রধানমন্ত্রী, যার মধ্য দিয়ে কার্যত তিনি বিএনপির নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবি আবারো নাকচ করলেন।
ভবন ধস: মৃতের সংখ্যা বেড়ে ৫২৮
সাভার থেকে: সাভারে ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা মরদেহের সংখ্যা ৫’শ ছাড়িয়েছে। দুর্ঘটনার পর স্থাপন করা সেনাবাহিনীর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুর্ঘটনার দশম দিন শুক্রবার রাত সাড়ে ১০টা পর্যন্ত ৫২৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৪৩১ জনের মরদেহ হস্তান্তর করা সম্ভব হয়েছে। শুক্রবার ভোর ৬টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত সেনাবাহিনীর নেতৃত্বে আরো ৫০ লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও রেডক্রিসেন্ট কর্মীরা। এদের মধ্যে প্রমীলা, মামুন, জাহাঙ্গীর, তাহসান আহমেদের ও সর্বশেষ রাশিদার নাম জানা গেছে।
শাহবাগ প্রজন্ম চত্বরে ৩১ মে মহাজাগরণ সমাবেশ
ঢাকা: জামায়াত-শিবির নিষিদ্ধ, যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবি ও মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার সংগ্রামের অংশ হিসেবে আগামী ৩১ মে শাহবাগের প্রজন্ম চত্বরে মহাজাগরণ সমাবেশ করবে গণজাগরণ মঞ্চ। শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণজাগরণ মঞ্চের জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠানে সমাপনি বক্তব্যে গণজাগরণ মঞ্চের আহ্বায়ক ইমরান এইচ সরকার এ কর্মসূচির ঘোষণা দেন।
পোশাকশিল্পের সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে : সিএনএন কে প্রধানমন্ত্রী
নিউজ ডেস্ক : বাংলাদেশের পোশাক শিল্পের বিরাজমান সমস্যা স্বীকার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার সরকার দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা করছে। দোষীদের শাস্তির বিষয়ে অপরাধী অপরাধীই উল্লেখ করে আইন তার নিজ গতিতে চলবে বলেও উল্লেখ করেন তিনি। বৃহস্পতিবার রাতে সিএনএন’কে দেওয়া এক সাক্ষাতকারে প্রধানমন্ত্রী তার চেষ্টার কথা জানান। নিউইর্য়ক থেকে স্যাটেলাইটের মাধ্যমে সাক্ষাতকারটি নেওয়া হয়।
বৃহস্পতিবার, ২ মে, ২০১৩
লাশ গুমের অভিযোগ মিথ্যা, দুঃখজনক: জিওসি
নিউজডেস্ক : ৯ পদাতিক বাহিনীর জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বলেছেন, “কিছু লোক লাশ গুমের কথা বলে বিভ্রান্তি ছড়াচ্ছেন, যা দুঃখজনক। লাশের যাতে কোনো ক্ষতি না হয়, সেজন্য আমরা সর্তকতার সঙ্গে কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “উদ্ধার কাজ সম্পূর্ণ শেষ হলে বলা যাবে সঠিক মৃতের সংখ্যা কত।” সাভারের রানা প্লাজা ধসের উদ্ধার তৎপরতার সমন্বয়কারী মেজর জেনারেল চৌধুরী হাসান সারওয়ার্দী বৃহস্পতিবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন। উদ্ধার তৎপরতার কন্ট্রোল রুমে সর্বশেষ তথ্য জানাতে সাভারের কন্ট্রোল রুমে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
এতে সদস্যতা:
পোস্টগুলি (Atom)






